টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ভাইবোন পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে চারটার দিকে ঘারিন্দায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও দুজন মারা যান।

সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, এ ঘটনায় অন্তত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪