টাঙ্গাইলে বাসচাপায় কলেজছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গতকাল রোববার বাসচাপায় কলেজছাত্রীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের এলেঙ্গায় গাড়ি ভাঙচুর ও অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী কলেজ ছুটি হওয়ার পর রিকশাভ্যানে বাড়ি ফিরছিল। বেলা সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের ময়মনসিংহ রোডের মোড়ে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোশারফ (৩২) নিহত হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায় মানবিক বিভাগের ছাত্রী আয়েশা সিদ্দিকা রিক্তা। আহত অপর তিন ছাত্রীকে এলেঙ্গার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।