টাঙ্গাইলে বাসচাপায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বেপরোয়া বাসের চাপায় একটি অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কস্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ রোডে চলাচলকারী প্রান্তিক পরিবহনের একটি বাস জ্বালানি নিতে একটি ফিলিং স্টেশনে যাচ্ছিল। এটি চালাচ্ছিলেন চালকের সহকারী। বাসটি কস্টাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন আরোহী নিহত হন। আহতাবস্থায় অটোরিকশাচালক কবির হোসেনকে (৩৮) হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
নিহত অটোরিকশাচালক কবিরের বাড়ি ধনবাড়ী উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। নিহত আরেকজন হলেন ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল আজিজ (৪২)। নিহত অপর দুজনের পরিচয় মেলেনি।