টাঙ্গাইলে বাসচাপায় বিজিবির সাবেক সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল শুক্রবার বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিজিবির সাবেক ল্যান্স নায়েক শফিউর রহমান (৩৮) নিহত হয়েছেন। শফিউর ঘাটাইলের আনেহলা গ্রামের আবদুল খালেক তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিহাতীর রাজাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শফিউর নিহত হন। পরে তাঁর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।