টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার তারুটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম দীপ্তি পাল (৯)। সে তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ১০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়কে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।