টাঙ্গাইলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গত শুক্রবার পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ওই রাতেই সদর মডেল থানায় এসআই মাসুদ রানা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, বিস্ফোরক দ্রব্য বহন ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগ এনে মামলাটি করেন।
মামলায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম এবং শিবিরের সাবেক নেতা আহসান হাবীব ইমরোজ, জাহানুরসহ ২৩ জন। এ ছাড়া দু-তিন শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। শুক্রবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন।