টাঙ্গাইলে বিএনপির হরতালে সংঘর্ষ ভাঙচুর আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলায় গতকাল বুধবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে গোপালপুরে হরতাল-সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়েছে। ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।