টাঙ্গাইলে ব্যবসায়ী অপহরণ ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে প্রেমের ফাঁদ পেতে অপহরণ করে আনা টাঙ্গাইলের আবু আহমঞ্চদ (৩০) নামের এক ব্যবসায়ীকে ১৭ দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের আবদুস সালাম (৩২) ও তাঁর স্ত্রী আছমা বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়ার আবদুস সালামের ভাড়াবাড়ি থেকে তাঁদের আটক করেন। গতকাল সকালে তাঁদের টাঙ্গাইল মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানা যায়, আবদুস সালামের একাধিক স্ত্রী। তিনি স্ত্রীদের দিয়ে মুঠোফোনে প্রেমের ফাঁদ পাতান। তারপর অপহরণ করে মুক্তিপণ আদায় করেন। তিন মাসের ব্যবধানে চক্রটির তিনটি ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। টাঙ্গাইলে আবু আহমঞ্চদের মুঠোফোনের যন্ত্রাংশের দোকান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী হাসি বেগম (২৫) নামে আবদুস সালামের আরেক স্ত্রী মুঠোফোনে আবু আহমঞ্চদের সঙ্গে প্রেমের ফাঁদ পাতেন। হাসির বাড়ি টাঙ্গাইলের মীরের বেতকা এলাকায়। তিন মাস প্রেম করার পর দেখা করার জন্য হাসি আবু আহমঞ্চদকে ব্রাহ্মণবাড়িয়া আসার প্রস্তাব দেন। আবু আহমঞ্চদ রাজি হন। আবু আহমঞ্চদ ২৪ মে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর হাসি তাঁকে সরকারপাড়ার তাঁর স্বামীর ভাড়াবাড়িতে নিয়ে যান। পরে তাঁকে অচেতন করে মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সন্দেহ এড়াতে হাসি ওই দিনই টাঙ্গাইল ফিরে যান। ৪ জুন আবু আহমঞ্চদের বাবা আক্তার হোসেন টাঙ্গাইল থানায় এ ব্যাপারে হাসির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। টাঙ্গাইল থানার পুলিশ র্যাব-৯ ভৈরব ক্যাম্পকে জানানোর পর র্যাব টাঙ্গাইল থানার পুলিশ সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম রুহুল কুদ্দুস জানান, আবদুস সালাম ও তাঁর স্ত্রী আসমাকে ওই মামলার আসামি দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, আবদুস সালাম ও তাঁর স্ত্রীরা অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত। বেশির ভাগ ক্ষেত্রে প্রেমের ফাঁদ পেতে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকেন। ৬ মার্চ একই ধরনের ঘটনায় আবদুস সালামের স্ত্রী আসমা র্যাবের হাতে আটক হয়েছিলেন।আবু আহমঞ্চদ বলেন, ‘মুঠোফোনে হাসির সঙ্গে আমার পরিচয়। ঘরে আটকে রেখে আমাকে এক কাপ চা পান করতে দেয়। এরপর আর কিছু বলতে পারব না। জ্ঞান ফেরার পর বাড়ি যাওয়ার কথা বললে আবার আমাকে অচেতন করে রাখার হুমকি দিত।’ আবদুস সালাম বলেন, ‘আবু আহমঞ্চদ হাসির পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া এসেছেন বেড়াতে। হাসি আমাদের কাছে আবু আহমঞ্চদকে রেখে যায়। আমরা তাঁর দেখাশোনা করতাম।’