টাঙ্গাইলে ব্যবসায়ী খুন, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের এনায়েতপুর এলাকায় গত শনিবার রাতে মতিয়ার রহমান নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় মতিয়ারের স্ত্রী মনি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহতের বোন সালমা আক্তার ও এলাকাবাসী জানায়, মতিয়ার বিয়ের পর স্ত্রীকে নিয়ে এনায়েতপুরে থাকতেন। বিয়ের আগে থেকেই তিনি সৌদি আরবে চাকরি করতেন। বিয়ের পরও কয়েকবার ছুটিতে দেশে এসেছেন। তিন মাস আগে তিনি একেবারে দেশে ফিরে এসে শহরের বটতলা বাজারে মুদি দোকান দেন। কিন্তু ব্যবসায় তেমন সুবিধা করতে না পেরে আবার তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। এ কারণে স্ত্রীর নামে ব্যাংকে থাকা টাকা তুলে দেওয়ার জন্য চাপ দেন মতিয়ার। এ নিয়ে মনি বেগমের সঙ্গে তাঁর কলহ চলছিল। গত শনিবার রাতে মনি বেগমের চিৎকারে শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় তিনি জানান, মতিয়ার হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু তাঁরা মতিয়ারের গলা ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুজ্জামান শফিক জানান, ঘটনার প্রাথমিক তদন্তে মনে হয়েছে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।