টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার রাত নয়টার দিকে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ব্যবসায়ীর নাম শাহিনুর রহমান (৩৫)। তিনি কোদালিয়া এলাকার আলী আকবরের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ-ছয়জন মুখোশধারী সন্ত্রাসী শাহিনুরের দোকানে ঢুকে তাঁকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।