টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে গত বৃহস্পতিবার লিয়াকত আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লিয়াকত উপজেলার নয়াপাড়া গ্রামের হেকমতের ছেলে।এলাকার কয়েকজন ও পুলিশ জানান, লিয়াকত বৃহস্পতিবার রাতে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ১২টার দিকে তিনি আটাবাড়ি এলাকায় পৌঁছান। এখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা লিয়াকতকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে লিয়াতক মারা যান। কালিহাতী থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নাছিমা আক্তার একটি হত্যা মামলা করেছেন।