টাঙ্গাইলে মন্দিরের প্রতিমা ভাঙচুর
টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার ভোলানাথ সূত্রধরের পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। গত বুধবার রাতের কোনো একসময় এই ভাঙচুর চালানো হয়। ভোলানাথ সূত্রধরের ভাই সঞ্জীব সূত্রধর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, বুধবার রাত ১২টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। সকালে মন্দিরের কালী, মহাদেব ও পদ্মা প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। এ ছাড়া মন্দিরের শিবঠাকুরের পাথরের মূর্তি আসন থেকে নিচে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। গতকাল সরেজমিনে দেখা যায়, মন্দিরের ভেতর কয়েকটি প্রতিমার ভাঙা মাথা পড়ে রয়েছে। ওই বাড়ি এবং আশপাশের বাড়ির হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দির ঘিরে বসে আছেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র সাহা জানান, তিনি দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন।সদর থানার ওসি বলেন, এ ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।ম্যাটালানের তরফ থেকে জানানো হয়েছে, তারা আরও তথ্যের অপেক্ষায় আছে।