টাঙ্গাইলে মূকাভিনয় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের আধুনিক মূকাভিনয় চর্চার অন্যতম পথিকৃৎ ভারতের নিরঞ্জন গোস্বামী গত শুক্রবার টাঙ্গাইলে শিশু-কিশোরদের নিয়ে মূকাভিনয় কর্মশালা পরিচালনা করেন। আনন্দপাঠ স্কুলের উন্মুক্ত মঞ্চে আয়োজিত কর্মশালায় আনন্দপাঠ, সোনারতরী সাংস্কৃতিক স্কুল, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। ভারতীয় মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নিরঞ্জন গোস্বামী শুক্রবার সকালে আনন্দপাঠ স্কুলে পৌঁছান। এ সময় স্কুলের পরিচালক আমিনুল হক, মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী এলেন মল্লিকসহ কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরঞ্জন গোস্বামীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।