টাঙ্গাইলে যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম জানান, ১২ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক, সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে যুবদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া তাঁরা ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচির দিন বিএনপির জেলা কমিটির কর্মসূচিতে অংশ না নিয়ে যুবদলের কিছু কর্মী নিয়ে পৃথক কর্মসূচির আয়োজন করেন। অঙ্গসংগঠনের হয়েও বিএনপির নেতৃত্ব অমান্য করায় ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।