টাঙ্গাইলে শ্রমিক দলের নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আজ মঙ্গলবার বিকেলে গোলাম আজম (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানিয়েছেন, গোলাম আজম জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত আজম সাবালিয়া এলাকার আফাজউদ্দিন মাস্টারের ছেলে। আজমের ছোট ভাই আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, আজম বিকেল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া রেলস্টেশন রোডে তাঁর ফার্নিচারের দোকানে বসে ছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এসে তাঁকে উপর্যুপরি কোপায় ও পরে গুলি করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।