টাঙ্গাইলে স্কুলছাত্রকে মাথা থেঁতলে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে পেয়ারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্ত। গত শনিবার সকালে নির্মম এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই স্কুলছাত্রের নাম কৃষ্ণ চন্দ্র দাস। সে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার ষষ্ঠী চন্দ্র দাসের ছেলে।টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কবির বলেন, কৃষ্ণের ফুফু লক্ষ্মী রানী এ ব্যাপারে থানায় একটি মামলা করেছেন। ফয়সালকে জেলহাজতে পাঠানো হয়েছে।