টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছ। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোহরাব আলী (২৫)। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের দিদার হোসেনের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সোহরাবের ভাই সাইফুল ইসলাম, চান মিয়া এবং সাইফুলের স্ত্রী সালমা বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, সোহরাব আলী ২০১৩ সালের ২৮ অক্টোবর ২০ হাজার টাকা যৌতুকের জন্য তাঁর স্ত্রী চম্পা বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করেন। ঘটনার পর চম্পার ভাই মেনহাজ উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন।