টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে গতকাল রোববার টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের শিবনাথ স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম আল মামুন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক। অন্যদের মধ্যে সামছুল আলম চৌধুরী, সাদেকুল আলম, মির্জা রনি আহমেঞ্চদ, আতাউর রহমান, আব্দুর রউফ প্রমুখ বক্তব্য দেন।