টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে ট্রাকের চাপায় গত বুধবার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজামেঞ্চল হক খান (৬২) নিহত হয়েছেন। এ সময় নূর মোহামঞ্চদ নামের এক কর্মীও আহত হন।আওয়ামী লীগ ও পুলিশ জানায়, মোজামেঞ্চল হক খান বুধবার রাত সাড়ে নয়টার দিকে নূর মোহামঞ্চদকে নিয়ে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে নির্বাচনী কাজে ফুলতলা গ্রামে যাচ্ছিলেন। তাঁরা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের ভূঞাপুর রোডের মোড় অতিক্রমের সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক পেছন থেকে তাঁদের চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। অবস্থার অবনতি হলে রাত সোয়া একটার দিকে মোজামেঞ্চল হককে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহত মোজামেঞ্চলের বাড়ি উপজেলার ভাবলা গ্রামে।