টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলায় গতকাল মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস গতকাল বিকেল চারটার দিকে বাঐখোলা অতিক্রমের সময় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হন। নিহত ব্যক্তিদের কারও পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।