টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে যমুনা সেতু এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলকে সন্ধ্যা সাতটার দিকে হাতিয়া এলাকায় অজ্ঞাত একটি যানবাহন চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সোনিয়া আক্তার (২৪) মারা যান। আহত শিবলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।