টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, রংপুর থেকে একটি পাজেরো জিপে যুবলীগের নেতা জুয়েল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকাল ছয়টার দিকে জিপটি ভূঞাপুর লিঙ্করোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জুয়েলসহ জিপের পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জুয়েলকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।