টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কয়ার গ্রুপের কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল বাইপাসের কান্দুলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় স্কয়ার গ্রুপের কর্মকর্তা এস এম ওয়াসী উদ্দিন (৫৩) নিহত হয়েছেন।এলেঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাজাহান জানান, ওয়াসী উদ্দিন ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে পাবনায় যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে কান্দুলী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা খায়। গুরুতর অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গুরুতর আহত চালক রুবেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্কয়ার গ্রুপের জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মাসুদুল আলম নিহত ওয়াসী উদ্দিনের পরিচয় নিশ্চিত করেন।