টাঙ্গাইলে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে হত্যাচেষ্টা মামলার আসামি রাসেল (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাসেল মির্জাপুর উপজেলার বাইমহাটি গ্রামের সোনা মিয়ার ছেলে। ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন।
টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা বলেন, গতকাল মঙ্গলবার ভোরে রাসেল ডায়াবেটিস ও শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়লে রাসেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টাঙ্গাইল থানার উপপরিদর্শক রিপন চন্দ্র দাস বলেন, আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম প্রধানের উপস্থিতিতে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত করা হয়।