টাঙ্গাইলে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফেনসিডিল পাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের ভাষ্যমতে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাকে (পাবনা-ট-১১-০৬৫১) ফেনসিডিল পাচার হচ্ছে—এমন তথ্য পায় র‌্যাব। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গোলচত্বরে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচেকপাড়া গ্রামের ইলেজার হোসেন (৫০), সহকারী পাবনা সদর উপজেলার বালিয়াহালট চকজয়পুর গ্রামের আহাদ আলী (৩০) ও ফেনসিডিল ব্যবসায়ী মেরাজুল ইসলাম কালুকে (২৫) আটক করা হয়। ফেনসিডিলসহ আটক ব্যক্তিদের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।