টাঙ্গাইলে ‘প্রথম আলো’র দুই প্রতিনিধিসহ ছয়জনের বর্ষসেরা পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর দুই প্রতিনিধিসহ টাঙ্গাইলের ছয় সাংবাদিক বর্ষসেরা রিপোর্টার পুরস্কার লাভ করেছেন। টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটি প্রবর্তিত ২০০৯ সালের সেরা রিপোর্টার পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন প্রথম আলোর ঘাটাইল প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক সংবাদ-এর মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের কণ্ঠ-এর ভুয়াপুর প্রতিনিধি আবদুর রাজ্জাক। ২০১০ সালের সেরা রিপোর্টার পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর, দৈনিক নয়াদিগন্ত-এর টাঙ্গাইল প্রতিনিধি মালেক আদনান ও দৈনিক ইত্তেফাক-এর দেলদুয়ার প্রতিনিধি আমিনুর রহমান খান।গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শওকত মোমেন শাহজাহান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র সাহিদুর রহমান খান, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, আইনজীবী মামুন অর রশীদ প্রমুখ।