টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগের নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগের এক নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নাগরপুরের গয়হাটা বাজারে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গুরুতর আহত ওই যুবলীগের নেতার ভাই আক্তার হোসেন জানান, উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনিয়ার হোসেন (৪২) শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় গয়হাটা ঈদগাহ মাঠের কাছে ১০-১২ জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। তারা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। তার ডান পায়ের রোগ কেটে দেওয়া হয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।