টাঙ্গাইলের হামিদপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ আমানুর খান রানার পক্ষ ও বিপক্ষ গ্রুপের একই সময় সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার ঘাটাইলের হামিদপুরে সাংসদ আমানুরের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ আমানুরের বিচারের দাবিতে একই সময় একই স্থানে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। সম্ভাব্য গোলযোগ এড়াতে জেলা ম্যাজিস্ট্রেট শনিবার দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত হামিদপুর বাসস্ট্যান্ড বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।