টাঙ্গুয়ার নাগরিক সমাবেশ হাওরাঞ্চলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর এলাকার দুই কোটি মানুষের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় এবং সরকারি সব চাকরিতে পৃথক কোটা রাখার দাবি জানিয়েছেন হাওরপাড়ের মানুষজন। গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানান হাওরপাড়ের কৃষক-জেলেসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ‘আমরা হাওরবাসী’ নামের একটি অরাজনৈতিক মোর্চ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে এই নাগরিক সমাবেশ হয়। সমাবেশে মূল বক্তব্য দেন প্রযুক্তিবিদ ও জাতীয় হাওর সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তফা জব্বার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষক মো. আকতারুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম জুবায়ের সিদ্দিকী, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, সাংবাদিক তওফিক মজিদ লায়েক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল আহমদ, আয়োজকদের পক্ষে রুহুল আমীন, মেহেদী উজ্জ্বল, কাশমীর রেজা, ফেরদৌস আলম, আবুল হোসেন, গোলাম আজাদ, পীযূষ পুরকায়স্থ প্রমুখ।