টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিনজনের লাশ গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। তাঁদের লাশ হাওরের হাতিরগাথা এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনপুর কান্দাপাড়া গ্রামের আবদুল গনি (৪৮) এবং ইন্দ্রপুর গ্রামের সজীব বর্মণ (১১) ও ক্ষিতিশ বর্মণ (৪২)।এ নিয়ে নিখোঁজ পাঁচজনের লাশই উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার সকালে আবদুল গনির ছেলে আবদুল হাই (১২) এবং সজীব বর্মণের বাবা জীতেন্দ্র বর্মণের (৪৫) লাশ গ্রামের সামনে হাওরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাওরে নিখোঁজ পাঁচজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।