টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে আজ মঙ্গলবার সকালে নৌকাডুবিতে এক শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন। সকাল সাতটার দিকে হাওরের হাতিরগাতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও এলাকায় আজ বাসন্তী পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলায় যাওয়ার জন্য সকালে স্থানীয় ইন্দুরপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে কয়েকজন রওনা হন। পথে হাওরের হাতিরগাতা এলাকায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন স্থানীয় রতনপুর গ্রামের হজরত আলী, দাতিয়াপাড়া গ্রামের ফজলুল হক ও তাঁর তিন বছরের ছেলে জুবায়ের আহমদ, লাকমা গ্রামের জাকির হোসেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর দুপুর ১২টার দিকে বলেন, স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে চেষ্টা চালাচ্ছে। এখন সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে।