টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’ হিসেবে ঘোষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধন হয়েছে।
জেলার তাহিরপুর উপজেলা সদর বাজারে বেলা ১১টায় এই মানববন্ধন হয়। সামাজিক সংগঠন আমরা হাওরবাসী, রানার এইড, সুরমা, হাউস ও সুজন এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা টাঙ্গুয়ার হাওরের বর্তমান ব্যবস্থাপনার সমালোচনা করেন। তাঁরা বলেন, টাঙ্গুয়ার হাওরে দীর্ঘ ১৩ বছরের ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ইজারাপ্রথা বাতিলের পর হাওর নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, নানা কারণে তা বাস্তব রূপ পায়নি।