টাটার 'প্রাইমার' যাত্রা চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টাটা মোটরস লিমিটেডের ভারী পণ্য পরিবহনকারী ‘প্রাইমা’ গাড়ি বাংলাদেশে বাজারজাত কার্যক্রম শুরু করেছে নিটল মোটরস লিমিটেড।
গতকাল বুধবার সন্ধ্যায় র্যা ডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে এই কার্যক্রম উদ্বোধন করেন নিটল মোটরস লিমিটেডের মূল প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ।
অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমেদ জানান, স্মার্ট ট্রাক হিসেবে পরিচিত এ গাড়ি মডেল ভেদে ভারী মালামাল ও কনটেইনার পরিবহনসহ বহুমুখী কাজে ব্যবহার করা যাবে।
টাটা মোটরস লিমিটেডের বাণিজ্যিক গাড়ি বিভাগের নির্বাহী পরিচালক রাভি পিশারদি বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে নির্মিত এ গাড়ি অধিক পণ্য পরিবহনে সক্ষম। টাটা মোটরস লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান আর টি ওয়াসান বলেন, আধুনিক প্রযুক্তির এই গাড়ি বাংলাদেশে টাটা ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রাইমা মডেলের কয়েকটি গাড়ির বর্ণনা তুলে ধরা হয়।