টানা আটবার বাংলা চ্যানেল পাড়ি দিলেন লিপটন সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা আটবার বাংলা চ্যানেল সাঁতরে পার হলেন লিপটন সরকার। গতকাল বুধবার টেকনাফের ফিশারিজ জেটি থেকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি পর্যন্ত ১৬ কিলোমিটার সমুদ্রপথ তিনি ফ্রি-স্টাইল সাঁতারে পাড়ি
দেন।
‘এভারেস্ট একাডেমি’ ও ‘এক্সট্রিম বাংলা’র উদ্যোগে এই সাঁতারে বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামানও অংশ নেন এবং তিনি দ্বিতীয়বারের মতো এই চ্যানেল সাঁতরে পাড়ি দেন। বাংলা চ্যানেলের
আবিষ্কারক প্রখ্যাত ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হকের স্মরণে এবারের সাঁতার আয়োজন করা হয়। এবারের আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ইন্টেরিয়র প্রতিষ্ঠান ‘স্বরজ’।
সকাল ১০টা ১০ মিনিটে সাঁতার শুরু করে পাঁচ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে বেলা সাড়ে তিনটায় বাংলা চ্যানেল অতিক্রম করেন সাতারুরা। বিজ্ঞপ্তি।