প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ এপ্রিল তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. হাফিজুর রহমান ভূঁইয়া টানা চতুর্থবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতীক ছিল ‘তালা’। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন মো. হাফিজুর রহমান ভূঁইয়া, মো. কামরুজ্জামান ও রফিকুল ইসলাম। এঁদের মধ্যে হাফিজুর রহমান ভূঁইয়া ৯৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। হাফিজুর এর আগেও ওই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই ওয়ার্ডে তিনি এ নিয়ে পাঁচবার সদস্য নির্বাচিত হলেন।