প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ এপ্রিল তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্যপদে জসিম উদ্দিন টানা চারবার বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্যপদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন জসিম উদ্দিন, মুক্তার হোসেন ও আবদুল খালেক। তাঁদের মধ্যে জসিম উদ্দিন ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।