প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামস উদ্দিন টানা চারবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। পোগলদিঘা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের সামস উদ্দিন টানা চারবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ১৯৯৭ সালে তিনি প্রথম চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত ২৮ মে তিনি পোগলদিঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ হাজার ১৯২ ভোট পেয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।