টানা ছয়বার কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ছয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদুস সালাম (বাতেন)। এবার নিয়ে তিনি ওই ওয়ার্ডে ১৯৮৪ সাল থেকে টানা ছয়বার কাউন্সিলর (সাবেক কমিশনার) নির্বাচিত হলেন।
আবদুস সালাম ১৯৮৪, ১৯৮৯, ১৯৯৯ ও ২০০৪ সালে কমিশনার এবং ২০১১ ও ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। মুক্তিযোদ্ধা আবদুস সালাম বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি পিরোজপুর রাইফেল ক্লাব, এপেক্স ক্লাবের সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি। গত বুধবার পৌরসভা নির্বাচনে আবদুস সালাম ১ হাজার ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
বারবার নির্বাচিত হওয়া প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘মানুষের ক্ষতি না করে সাধ্যমতো উপকার করার চেষ্টা করি। তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি। এ কারণে ভোটাররা আমাকে বারবার নির্বাচিত করেছেন।’