টানা ছয়বার সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে ডিবিএইচ
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) টানা ষষ্ঠবারের মতো সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ (এএএ) লাভ করেছে। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল এটিই টানা ছয়বার এ স্বীকৃতি পেল।গত রোববার রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কিউ এম শরীফুল আলার কাছে ‘ক্রেডিট রেটিং রিপোর্ট’ হস্তান্তর করেন। এ সময় ডিবিএইচ ও ক্র্যাবের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্র্যাবের অর্থনৈতিক বিশ্লেষকেরা প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং প্রণয়ন করেন। পরে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যাংকারসহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত স্বাধীন রেটিং কমিটি এ প্রতিবেদনের অনুমোদন দেন। এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত। বিজ্ঞপ্তি।