টানা তিনবার জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনায় চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সান্দিকোনায় আওয়ামী লীগের আজিজুল ইসলাম, বিএনপির মো. নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. লুৎফুর রহমান ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। আজিজুল ইসলাম ৫ হাজার ৯৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। আজিজুল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।