টানা তিনবার বিজয়ী তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে দুজন টানা তিনবার বিজয়ী হয়েছেন। এঁরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সমর্থক মো. আবদুল কাদির ভূঁইয়া ও ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থক আবদুল কাইয়ুম। তাঁদের দুজনেরই প্রতীক ছিল ‘উটপাখি’।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আবদুল কাদির ভূঁইয়া সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হন। তা ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন দুজন। এঁদের মধ্যে মো. আবদুল কাইয়ুম সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
আবদুল কাদির ভূঁইয়া ও আবদুল কাইয়ুম বলেন, ‘এর জন্য আমরা ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। তাঁদের সেবায় নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা অব্যাহত থাকবে।’