প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কারার বুরহান উদ্দিন (৬৩) টানা তৃতীয়বার জয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তৃতীয় ধাপে গত শনিবার ৮ হাজার ৯২৬ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুন অল কাইয়ুম পেয়েছেন ৫ হাজার ৯৩৫ ভোট। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর নিকলী সদর ইউনিয়নে কোনো প্রার্থী একবারের বেশি চেয়ারম্যান হতে পারেননি। কিন্তু কারার বুরহান উদ্দিন পরপর তিনবার সদর ইউপির চেয়ারম্যান হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন।