টানা ধর্মঘটের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টানা ধর্মঘট পালনের একটি রেকর্ড হয়েছে কালাগুল চা-বাগানে। গত ১ জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা ৭৪ দিন ধরে চলছে ধর্মঘট। এতে করে চা-শ্রমিক ও বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘কালাগুল চা-বাগান বাঁচাতে এগিয়ে আসুন’—এ আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সমর্থিত ছাত্রসংগঠন জাতীয় ছাত্রদল। গতকাল সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বর্ধিত সভায় চা-বাগান পরিস্থিতি আলোচনা থেকে এ আহ্বান জানানো হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈকত শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চিকিৎসাসুবিধা, শ্রম আইনের প্রয়োগসহ আট দফা দাবিতে কালাগুল চা-বাগানে ধর্মঘট পালনের বিষয়টি আলোচিত হয়।