টানা প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে ‘অস্বাভাবিক’ দাবি করে ১৫ দিনব্যাপী টানা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শুরু করা হয়। ২২ মে পর্যন্ত সিলেটে এ কর্মসূচি চলবে। গতকাল প্রতিবাদ কর্মসূচির শুরুতে বিক্ষোভ মিছিল শেষে নগরের সিটি পয়েন্টে সমাবেশও হয়। জেলা বাসদের সদস্য হুমায়ুন রশীদের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।