টানা বর্ষণ দক্ষিণ চলনবিলের জন্য শাপে বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা প্রায় ১০ দিনের প্রবল বর্ষণে দক্ষিণ চলনবিলের মৃতপ্রায় রোপা আমন ধানের গাছগুলো সতেজ হয়ে উঠছে। একই সঙ্গে পাট পচানো ও ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার কৃষক।কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানির অভাবে দক্ষিণ চলনবিলের আউশ-আমন ধানের গাছগুলো রোদে পুড়ে লালচে হয়ে উঠেছিল। একই সঙ্গে রোপা আমন চাষ ব্যাহতসহ পানির অভাবে পাট কেটে ফেলে রাখলেও তা পচানো ও ধোয়ার কাজ করা যায়নি। এতে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। কিন্তু বিরামহীন বৃষ্টি হওয়ায় দক্ষিণ চলনবিলের খেত-খামার, ডোবা-নালা পানিতে ভরে উঠেছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর গুরুদাসপুরসহ দক্ষিণ চলনবিলে সাড়ে আট হাজার হেক্টর জমিতে আউশ-আমন, সাড়ে চার হাজার হেক্টর জমিতে রোপা আমন এবং ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।নাটোর কৃষি বিভাগের উপপরিচালক নারায়ণচন্দ্র বসাক জানান, পানির অভাবে ধানখেত শুকিয়ে মরার উপক্রম হয়েছিল। পাট নিয়েও বিপাকে ছিলেন কৃষক। কিন্তু প্রবল বর্ষণ চলনবিলের চিত্র পাল্টে দিয়েছে।