টানা বৃষ্টির পর রোদের ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পর গতকাল শনিবার রোদের ঝিলিক দেখা গেছে। বৃষ্টি থেমে যাওয়ায় গতকাল দুপুর থেকেই শহরে জমে থাকা পানি সরে যেতে শুরু করে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি নেমে আসে।বৃষ্টিতে চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, চান্দগাঁও, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে জলাবদ্ধতা আরও প্রকট হয়।গতকাল সকাল নয়টার পর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসে। দুপুর ১২টার দিকে চট্টগ্রামে রোদ দেখা যায়। আকাশে মেঘের আনাগোনাও কমে আসে।