টানা বৃষ্টির পর সকালে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের বাসুগাঁও থেকে ২৩ কিলোমিটার উত্তরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

বাংলাদেশ, ভারত ছাড়াও ভুটান ও নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে।

কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় একটানা বৃষ্টি হয়। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকায় আর বৃষ্টি হয়নি।