টানা ১২ বছর শতভাগ পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত কুমিল্লা নগরের আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের শতভাগ শিক্ষার্থী এ বছরও এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। টানা ১২ বছর প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।
বোর্ডের এ বছরের ফলাফলে প্রতিষ্ঠানটি অষ্টম স্থানে রয়েছে। বিদ্যালয়ের ৯৩ জন পরীক্ষা দিয়ে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি শিখা বলেন, ‘২০০১ সালে এসএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয়। এরপর ২০০৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত ১২ বছরই কুমিল্লা শিক্ষা বোর্ডে আমরা শতভাগ পাসের ধারা অব্যাহত রেখেছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ধারাবাহিক ফলাফল অক্ষুণ্ন রয়েছে।’