টাম্পাকোতে অগ্নিকাণ্ডে প্রাণহানির মামলার তদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় করা মামলা চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, টাম্পাকোতে অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় পুলিশ একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। পাশাপাশি পৃথক আরেকটি তদন্ত হয়েছে। সব তদন্তই সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার দুপুরে টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, ওই মামলার বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

গত বছরের ১০ সেপ্টেম্বর ওই কারখানায় অগ্নিকাণ্ডে ৪১ জন প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়।

কারখানা কর্তৃপক্ষ বলেছে, নতুন ভবনটি একটি ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর বার্ষিক উৎপাদনক্ষমতা ১৮ হাজার ৫০০ টন। প্যাকেজিং খাতে এটি একটি সর্বাধুনিক কারখানা হবে।

গতকালের অনুষ্ঠানে কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবারের ৩৯ জন সদস্যকে চাকরির নিশ্চয়তাপত্র দেওয়া হয়।