টাম্পাকোর ধ্বংসস্তূপে একজনের দেহাবশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আজ শনিবার বেলা আড়াইটার দিকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এর আগে সেখান থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন।

১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগে। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজদের স্বজনেরা।

অগ্নিকাণ্ডের পর থেকে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও স্বল্প পরিসরে কারখানার জঞ্জাল সরানোর কাজ চলছে। ওই ঘটনায় পৃথক দুটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, কারখানায় গ্যাসলাইনের সংযোগে কোনো ত্রুটি ছিল না। রাসায়নিক পদার্থ থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।